৩ দিনে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা

বেনাপোল প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১৮:২০আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৮:২০

যশোরের শার্শা ও বেনাপোলে গত তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। সরবরাহ কম ও আমদানি স্বল্পতার কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

দাম বাড়ায় নাভিশ্বাস বাড়ছে স্বল্প ও নিন্মআয়ের মানুষের। দাম সহনশীল রাখার দাবি জানান ক্রেতারা। সংসারে প্রতিদিন রান্নার কাজে পেঁয়াজের ব্যবহার করতে হয়। এ কারণে বেশি দামেই পেঁয়াজ কিনতে বাধ্য হন তারা।

বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআঁচড়াসহ স্থানীয় বাজারগুলোতে গত তিন দিন আগে পেঁয়াজের দাম ছিল কিছুটা কম। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ আর ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায়। গত তিন দিনের ব্যবধানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

তবে ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে বেনাপোল দিয়ে পেঁয়াজ না আসা ও সাতক্ষীরার ভোমরায় সিঅ্যান্ডএফ এজেন্ট নির্বাচন থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকায় ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ থাকায় বেড়েছে দাম।

পেঁয়াজ বিক্রেতা আতাউর রহমান ও রাকিব হোসেন জানান, মোকামে বাড়ছে দাম। ফলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়ছে। বাজারে সবার কাছে পেঁয়াজ নেই। আড়তদারদের কোনও কারসাজি আছে কি না বলতে পারছি না। হঠাৎ পেঁয়াজ সরবরাহ কমে গেছে। এর ফলে দামও বেড়ে গেছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে এলে দাম কমে আসবে বলে জানান ব্যাবসায়ীরা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বেনাপোল বন্দর দিয়ে অনেকদিন ধরে ভারত থেকে কোনও পেঁয়াজের চালান আমদানি হচ্ছে না। এ পথে গাড়ি ভাড়াসহ অন্য খরচ বেশি পড়ায় অন্য বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা।

/এফআর/
সম্পর্কিত
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
কেজি ৬৭ পয়সা! ২০০ কিমি ঘুরে পেঁয়াজ পুড়িয়ে প্রতিবাদ কৃষকের
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী