আসন না পাওয়ায় ২ ঘণ্টা ট্রেন আটকে রেখেছেন শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ২৩:৪৭আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২৩:৪৭

আসন না পাওয়ায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে রেখেছেন খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থীরা। রবিবার (০৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে ট্রেনটি গন্তব্যে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত বগি থেকে একটি কম নিয়ে রাত সোয়া ৯টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে আসে। এ সময় বিএল কলেজের ৩০ শিক্ষার্থী আসন পাননি। এ কারণে স্টেশনে ট্রেনটি আটকে দেন তারা। ইঞ্জিনের সামনে রেললাইনে দাঁড়িয়ে থাকেন। ফলে রাত সোয়া ৯টায় ট্রেনটি ছাড়তে পারেননি চালক। এরপর শিক্ষার্থীদের আসনের ব্যবস্থা করে রাত ১১টায় গন্তব্যে যায়। 

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ রানা বলেন, ‘যান্ত্রিক সমস্যার কারণে সীমান্ত এক্সপ্রেসে একটি বগি কম ছিল। ফলে আসন বিন্যাসে সমস্যা হয়। বিএল কলেজের ৬০ শিক্ষার্থী ওই ট্রেনের যাত্রী ছিলেন। তাদের ৩০ জন আসন পাননি। ফলে তারা ট্রেনটি সময়মতো ছাড়তে বাধা দেন। তাদের যৌক্তিক দাবি মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। এরপর বিভিন্ন স্টেশনে অবিক্রি থাকা আসনে ৩০ শিক্ষার্থীকে বসিয়ে সমস্যা সমাধান করে রাত ১১টায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।’

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের