এক্স-রে করে বাসযাত্রীর পেটে পাওয়া গেছে এক কেজি স্বর্ণ

খুলনা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ২০:৪৬আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ২০:৪৬

খুলনায় স্বর্ণ পাচারের খবর পেয়ে তল্লাশিচৌকি বসিয়েছিল পুলিশ। সন্দেহভাজন হিসেবে বাসের এক যাত্রীকে আটক করা হয়। কিন্তু তার কাছে কিছু পাওয়া যায়নি। এরপর ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করে তার পেটে আটটি স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়। পরে থানায় নিয়ে তার পেট থেকে স্বর্ণের বারগুলো বের করা হয়।

বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ওই বাসযাত্রীর নাম আব্দুল আওয়াল (৩৬)। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামে। তিনি ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরায় যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। পথিমধ্যে আটক করেছিল পুলিশ।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। তারা ঢাকা-খুলনা মহাসড়কের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া মোড়ে তল্লাশিচৌকি বসায়। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পরিবহন থেকে আব্দুল আউয়ালকে আটক করা হয়।’

ওসি আরও বলেন, ‘আউয়ালের দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে খুলনা নগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি আটটি স্বর্ণের বার বের করে দেন। উদ্ধারকৃত আটটি বারের ওজন এক কেজি ৩৯ গ্রাম। এ ঘটনায় মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি