কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ১৬:৪৩আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৪৩

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে মিরপুর স্টেশনের কাছে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। 

পোড়াদহ জিআরপির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘বেলা ১১টার দিকে ওই নারীকে মিরপুর স্টেশনে দেখেছিলাম। তিনি বাড়ি থেকে রাগ করে এসেছেন বলে জানালেন। তখন তাকে বাড়ি চলে যেতে বলি। গ্রামের নাম-ঠিকানা জানতে চাইলেও বলেননি। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত স্বজনরা খোঁজ করতে আসেননি। লাশ উদ্ধার করেছে পুলিশ।’

ওসি নাসিরুল হক খান বলেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। 

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম