যশোরে সংবাদ সংগ্রহকালে মারধরের শিকার দুই সাংবাদিক

যশোর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ২১:৫১আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২১:৫১

যশোরে সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক (৪২) ও ক্যামেরাপারসন শরীফ খান (৩৬)। এ সময় তাদের ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। বুধবার দুপুরে ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জিয়াউল হক ঝিকরগাছা থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর এলাকার মকবুল হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল, স্থানীয়দের মারধর ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তার ছেলে ফখরুল ইসলাম ৩৭ব্যাচে পুলিশের এএসপি হওয়ায় তাদের দাপট আরও বেড়ে যায়। গত ১০ বছরে প্রভাব খাটিয়ে মকবুল ও ফখরুল কয়েক গুণ জমি দখল করেন। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দুপুর দেড়টার দিকে কৃষ্ণনগর এলাকায় মকবুল ও এএসপি ফখরুলের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করেন। 

জিয়াউল হক মামলার অভিযোগে আরও উল্লেখ করেছেন, লাঠি ও লোহার রড নিয়ে আমাদের ওপর হামলা করে একাধিক মামলার আসামি যশোর শহরের কাজীপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে অভি ইসলাম প্রান্ত, কৃষ্ণনগর এলাকার মান্দার আলীর ছেলে বিল্লাল হোসেন, একই এলাকার রহমানসহ চার-পাঁচ জন। ওই সময় আমাকে ও ক্যামেরাপারসনকে কিলঘুষি মেরে আহত করেছেন তারা। আমাদের ব্যবহৃত ক্যামেরা ভেঙে ফেলে দেয়। ওই সময় তারা আমাদের ধারণকৃত ভিডিও ফুটেজ ডিলিট করে ফেলে। আহত হওয়ার পর আমরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।

এ বিষয়ে জিয়াউল হক বলেন, ‘হামলাকারীরা কৃষ্ণনগর এলাকার মকবুল ও এএসপি ফখরুলের সন্ত্রাসী বাহিনী। মূলত মকবুলের হুকুমে আমাদের ওপর হামলা করেছে তারা।’

এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি