টার্মিনালে থাকা বাসে কয়েলের আগুন, পুড়ে ঘুমন্ত শিশু হেলপারের মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪০আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৪

গভীর রাতে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন লাগে। আগুনে বাসের ভেতরে পুড়ে মারা গেছে মো. শরীফ (১২) নামে এক শিশু হেলপার। সে গাড়ির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

সোনাডাঙ্গা থানার কর্তব্যরত অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) বলাকা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এরপর বাস থেকে শরীফ নামে এক শিশু হেলপারের লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীফ মুন্সীগঞ্জের শ্রীমঙ্গলের একটি এতিমখানায় বড় হয়েছে বলে জানা গেছে।’

খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফেরদৌস হোসেন বলেন, ‘রাত পৌনে ২টার দিকে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন লাগে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা শরীফ নামে এক হেলপার পুড়ে মারা গেছে। আগুনে বাসের ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম