রাতের অন্ধকারে কান্নার আওয়াজ, পরিত্যক্ত বাজারের ব্যাগে মিললো নবজাতক

খুলনা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:৪৩

সড়কের পাশে পরিত্যক্ত বাজারের ব্যাগে কাঁদতে থাকা একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে এ শিশু উদ্ধার হয়। বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজসেবা অধিদফতর শিশুটিকে উদ্ধার করে।

শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

স্থানীয়রা জানায়, রাতে চুনাখোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামক এক নারী ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান।

সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহি বলেন, ‘সদর উপজেলা নির্বাহী কর্মকতার (ইউএনও) মাধ্যমে জানতে পারি, পড়ে থাকা বাজারের ব্যাগে অজ্ঞাত এক নবজাতক পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে। পরবর্তীতে শিশুকল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

বাগেরহাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা জানান, অজ্ঞাত এক নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে শিশুটি সুস্থ। অভিভাবক না থাকায় তাকে ভর্তি রাখা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক