চায়না জিও কোম্পানি

বেতন বৃদ্ধির দাবির জবাবে ম্যানেজার বললেন ‘বাড়ি চলে যাও’, চলছে কর্মবিরতি

খুলনা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১৪

বেতন-ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছেন চায়না জিও ইঞ্জিনিয়ারিং করপোরেশন কোম্পানির শ্রমিকরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টায় নগরীর লবণচরা থানা-সংলগ্ন চায়না জিও কোম্পানির সামনে শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

তাদের দাবিগুলো হচ্ছে- ড্রাইভার/অপারেটরদের বেসিক বেতনের সঙ্গে বাজারদর বিবেচনা করে বেতন বৃদ্ধি, মাসে দু-দিন বেতন বহাল রেখে ছুটি প্রদান, বিনা কারণে কোনও শ্রমিককে বহিষ্কার করলে ন্যূনতম ৩ মাসের বেতন-ভাতা প্রদান, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য সময় দেওয়া, দুই ঈদে ছুটির আগে বেতনের ৫০ ভাগ বেতন/বোনাস প্রদান করা ও মিস্ত্রি, লেবার ও পিকআপ ড্রাইভারদের মজুরি বৃদ্ধি করা। 

মানববন্ধনকালে শ্রমিকরা বলেন, ‘৮ ঘণ্টা ডিউটি করে শ্রেণিভেদে ২৬০ টাকা থেকে ৩৯০ টাকা একজন শ্রমিকের মজুরি, একজন ড্রাইভার ৮ ঘণ্টা ডিউটি করলে তার কমপক্ষে আড়াইশ থেকে তিনশ টাকা খরচ আছে। তাহলে সেই ড্রাইভার তার পরিবার-পরিজন নিয়ে চলবে কীভাবে? আমরা কয়েক বছর যাবৎ এখানে চাকরি করে আসছি। কিন্তু আমাদের বেতন-ভাতা বৃদ্ধি হয় না। বাজারদরের কথা চিন্তা করে প্রজেক্ট ম্যানেজারের নিকট কয়েকবার দাবি জানালেও তিনি কোনও কর্ণপাত করেননি। শুধু বলেন, “বাড়ি চলে যাও”। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’

প্রজেক্টের চালক মো. আব্দুল হালিম বলেন, ‘আমরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে গত ১৩ নভেম্বর ও ১ ডিসেম্বর দু-দফায় লিখিতভাবে অফিস প্রধানকে জানাই। কিন্তু তিনি বলেন, “এই বেতনে চাকরি করলে করেন, নইলে বাড়ি যান”। এরপর নেতৃত্ব দেওয়া ৪ জনকে বলেন, “বাড়ি চলে যাও।” এর ফলে আমরা ৮০ জন চালকসহ সহস্রাধিক শ্রমিক এক হয়ে সিদ্ধান্ত নিই বাড়ি যেতে হলে সবাই যাবো। তাই ৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করি।

চায়না জিও কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ওয়াং বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়টি কর্তৃপক্ষ দেখবেন। এটা আমার হাতে নেই।’ একই প্রজেক্টে কর্মরত ঢাকা, চট্টগ্রাম ও খুলনার শ্রমিকরা একরকম বেতন না পাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘ঢাকা আর চট্টগ্রামের চেয়ে খুলনায় খরচ কম হয়, তাই শ্রমিকরা কম বেতন পান।’

/কেএইচটি/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী