থানা থেকে লুট হওয়া অস্ত্র পড়ে ছিল ড্রেনে, উদ্ধার করলেন ক্লিনার

কুষ্টিয়া প্রতিনিধি 
০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪

কুষ্টিয়ায় ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় মডেল থানার লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ঈদগাহপাড়া এলাকায় আফসার উদ্দিন মাদ্রাসার পেছনের ড্রেন থেকে এটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পান। পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অস্ত্রটি উদ্ধার করেন।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনিরুদ্দীন ভাষা বলেন, ‘সকালে মাদ্রাসার পেছনে আমি ড্রেন পরিষ্কার করছিলাম। এ সময়ই ড্রেনের ময়লা পানির মধ্যে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে সেটি ড্রেন থেকে উঠিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অস্ত্রটি নিয়ে গেছে।’

ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, ‘লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পৌরসভার ক্লিনার ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পায়। আমাদের পুলিশের শটগান এটি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেছি।’

প্রসঙ্গত, চলতি বছরের গত ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় কুষ্টিয়া মডেল থানা। সেসময় থেকে কুষ্টিয়া মডেল থানার দাফতরিক কাজ সদর পুলিশ ফাঁড়িতে চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী