ট্রাফিক পুলিশ সদস্যকে দুই নারীর মারধর, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন (৪৮) নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা হয়েছে। তাকে দুই নারী চড়থাপ্পড় ও স্যান্ডেল দিয়ে পেটান। সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একজন নারী তড়িঘড়ি করে এসে আচমকা তাকে চড়থাপ্পড় মারতে থাকেন। এর কিছুক্ষণ পর আরও একজন নারী এসেও মারধর শুরু করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করতে থাকেন। একপর্যায়ে দুই নারী তাদের স্যান্ডেল খুলে নাজমুলকে পেটাতে থাকেন। স্থানীয়রা ছুটে এসে দুই নারীকে থামতে বলেন এবং ট্রাফিক পুলিশকে ঘটনাস্থল থেকে সরে যেতে বলেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘সকালে দুই নারী ট্রাফিক পুলিশের ওই সদস্যকে মারপিট করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’ তবে কী কারণে বা কারা ওই পুলিশ সদস্যকে মারধর করেছে সে তথ্য দিতে পারেননি তিনি।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

এ বিষয়ে ভুক্তভোগী ট্রাফিক পুলিশ নাজমুল হোসেন বলেন, ‘সকালে রিকশায় করে ওই নারী তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এমন সময় রেলগেট এলাকায় পড়ে গেলে আমার ওপর চড়াও হন ওই নারী। এরপর বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে ফিরে এসে আচমকা তারা আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পুলিশ লাইনে পৌঁছে দেন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।’

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘অভিযুক্ত ওই দুই নারীকে খুঁজছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী