‘শিক্ষকদের কিছু হলে আবারও রক্ত দিয়ে হলেও প্রতিবাদ করে যাবো’

কুমিল্লা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রতিবাদী মার্চ কর্মসূচি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১১ ডিসেম্বর) কলেজের শিক্ষার্থীদের আয়োজনে ডিগ্রি শাখায় এ কর্মসূচি হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বাবার পরই আমাদের শিক্ষকদের স্থান। বাবার মতো এ শিক্ষকদের ওপর যে বা যাহারা হামলা করেছে আমরা তাদের বিচার চাই। জুলাইয়ে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছিলাম, ঠিক একইভাবে আমাদের শিক্ষকদের কিছু হলে আমরা আবারও রক্ত দিয়ে হলেও অন্যায়ের প্রতিবাদ করে যাবো। আর আমাদের ক্যাম্পাসে বহিরাগতদের অন্যায়ভাবে প্রবেশ আমরা হতে দেবো না। আর এ স্বাধীন বাংলাদেশে মাদকের কোনও ঠাই হবে না। কোনও মাদকসেবী আমাদের কলেজের দিকে তাকালে আমরা তার চোখ উপড়ে ফেলবো।’ 
তারা বলেন, ‘এ কলেজকে নিরাপদ রাখার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, যারা আমাদের শিক্ষকদের ওপর হামলা করেছে খুব দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

এ সময় বক্তব্য রাখেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তার মধ্যে ছিল, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’; ‘ভিক্টোরিয়ায় হামলা কেন প্রশাসন জবাব চাই’; ‘শিক্ষকদের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই’; ভিক্টোরিয়ার আঙিনায় মাদকসেবীর ঠাঁই নাই’।

কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঞা বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছি। তারা শান্ত হয়েছে। তবে আমরা বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তায় যা যা করা দরকার সব করা হবে। প্রশাসনকে বিষয়গুলো জানিয়েছি।’

জানা গেছে, গত রবিবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ব্যাডমিন্টন খেলছিলেন শিক্ষকরা। খেলা চলাকালে মাঠে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় মাদকসেবীরা। এ সময় ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দিশেহারা হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন শিক্ষকরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনার পর থেকে কলেজের উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের