তিন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, পদ পেলেন যারা

খুলনা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্যসচিব করে তিন সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলো। পাশাপাশি মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও কামরুল ইসলামকে সদস্যসচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নাম-পদবির তথ্যও প্রকাশ করা হয়।

খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম ও সদস্যসচিব আবু হোসেন বাবু।

মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মোহাম্মদ রয়েছেন। এ ছাড়া সদস্যসচিব হিসেবে রয়েছেন কামরুল ইসলাম, সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন।

মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন আহ্বায়ক আলী আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর ও পিকুল খাঁন রয়েছেন। এ ছাড়া সদস্যসচিব হিসেবে মনোয়ার হোসেন খান রয়েছেন। 

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি