নড়াইলে সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৮ জন কারাগারে

নড়াইল প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকসহ ১৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আজিজুল ইসলাম বলেন, ‌‘আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

কারাগারে যাওয়া ১৮ জনের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু, সদর উপজেলার কলোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সদস্য আশিস কুমার বিশ্বাস, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম ও জিটিভির নড়াইল প্রতিনিধি মীর্জা মাহমুদ হোসেন প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট নড়াইল শহরের শেখ রাসেল সেতুর পূর্ব পাশে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও তাদের মারধর করা হয়। এমন অভিযোগে আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, তার বাবা গোলাম মর্তুজাসহ ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে নড়াইল সদর থানায় একটি মামলা হয়। ১০ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান।

গত ২১ নভেম্বর একই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

/এএম/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী