খুলনায় রঙমিস্ত্রিকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২০

খুলনায় মো. সোহেল (৩০) নামে এক রঙমিস্ত্রিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের হাজী মুহসীন রোডে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল সাতক্ষীরার আমুলিয়া রাজাপুরের খালেক কারিগরের ছেলে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা রঙমিস্ত্রি মো. সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে। এতে তার পিঠের ডান পাশে গুলি লেগে পেটের বাম দিক দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, রাতে নগরের হাজী মহসীন রোডে গুলিবিদ্ধ হয়ে মো. সোহেল নামে এক যুবক খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।

/এএম/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের