মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চার যুবলীগ কর্মীসহ নিহত ৫

মেহেরপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ২১:৫১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২১:৫৯

ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় যুবলীগের চার কর্মীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন যুবলীগের ১২ কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার হামিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন তুফান খাঁ, নজরুল ইসলাম, আনিস হোসেন, জিরন ও টুকু। নিহতদের সবার বয়েস ২৪ থেকে ৩০ এর মধ্যে। নসিমন চালক টুকু ছাড়া অবশিষ্ট চারজন যুবলীগ কর্মী।
পুলিশ সূত্র জানান, বৃহস্পতিবার জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিবস উপলক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান থেকে এসে মেহেরপুর জেলা শহরে আনন্দ মিছিল শেষে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনযোগে তারা বাড়ি ফিরছিনে। এসময় মুজিবনগর সড়কে চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে মুজিবনগর থেকে পাবনাগামী একটি পিকনিক বাসের (কৌশিক পরিবহন) সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষর ঘটে।
জানা যায়, নসিমনচালক টুকু ঘটনাস্থলেই মারা যান। তুফান খা, নজরুল ইসলাম, আনিস হোসেনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান। অপর নিহত জিরন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
গুরুতর আহত ১২ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাশেদুল ইসলাম, মেসের আলী, মনিরুল ইসলাম ও হাসিবুল ইসলামকে রামেকে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। দমকলকর্মীরা আগুণ নিয়ন্ত্রণে এনেছে বলে জানা যায়।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী