খুলনা হাসপাতালের খাবারে অনিয়ম-দুর্নীতি

রোগীকে ৯৫ গ্রাম করে মুরগি দেওয়ার কথা থাকলেও দিচ্ছিল ২৬ গ্রাম

খুলনা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের রান্নাঘরে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযানে হাসপাতালের রোগীদের খাবারে চরম অনিয়মের প্রমাণ পেয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত হাসপাতালের  হাবিবুর রহমান নামে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

দুদক খুলনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহে অনিয়ম ও দুর্নীতির একটি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে রোগীদের দুপুরে যে খাবারটি দেওয়া হয়, সেটি রোগীদের বিতরণের আগেই রান্নাঘরে পরিদর্শন করেছি। যাচাই করে দেখতে পাই, মোট রোগীর সংখ্যা এক হাজার ৪৯৪ জন। এর মধ্যে সিঙ্গেল ডায়েট যারা (ডায়বেটিস রোগী) সেগুলো বাদ দিয়ে দুপুরে ১৩৩৫ জনের খাবার তৈরি করেছেন বলে বলা হয়। কিন্তু যাচাই করে দেখতে পাই, দুপুরে মেন্যু ছিল মুরগির মাংস, ডাল ও ভাত। গণনা করে দেখতে পেয়েছি, মুরগির মাংসের সংখ্যা ছিল ১০৯৪ পিস। ৩৩০ পিস কম পেয়েছি।

তিনি বলেন, হাসপাতালের ডায়েট চার্ট অনুযায়ী জন প্রতি রোগীদের মাংস পাওয়া কথা প্রায় ৯৫ গ্রাম। আমরা পরিমাপ করে পেয়েছি প্রতি পিস ২৬ দশমিক ৪ শূন্য গ্রাম হয়। তার মানে হলে যে পরিমাণ মাংস পাওয়ার কথা তার চার ভাগের এক ভাগ রোগীদের দেওয়া হচ্ছে। এ ছাড়া ডায়েট চার্টে উল্লেখ আছে উন্নতমানের চিকন চালের (মিনিকেট) ভাত রোগীদের দেওয়ার কথা। কিন্তু বাস্তবে এসে দেখছি, সেই চালটি দেওয়া হয়নি। দেওয়া হচ্ছে খুবই মোটা রেশনের চাল।

এই কর্মকর্তা বলেন, আমরা রান্না ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি সাইকেলে কিছু মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তাকে হাতেনাতে ধরে তার হেফাজত থেকে কাচা মুরগির মাংস ৪ কেজি ৪৯ গ্রাম, ডিম ৪৯টি, লাউ ৪টি, কলা ১৮টি, রান্না করা ভাত দুই পলি, চাল ২ কেজি, তেল, শুকনা ঝাল, কাঁচা মরিচ, পেঁয়াজ ১ প্যাকেট, পাউরুটি ৮ পাউন্ড, লবণ ১ প্যাকেট পাওয়া যায়। এসব ছিল রোগীদের জন্য। অবৈধভাবে চুরি করে এসব বাইরে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল। এখানে দায়িত্বরত যে স্টুয়ার্ড হাবিব ছিলেন, তাকে পাইনি। আউটসোর্সিংয়ে নিয়োজিত একজন কর্মী এগুলোর বিষয়ে কোনও সঠিক উত্তর দিতে পারেননি।

দুদক খুলনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ আরও বলেন, হাসপাতালের রোগীদের প্রতিদিন খাবারের পরীক্ষার নিয়ম আছে। সেখানে তারা পরীক্ষার জন্য আলাদাভাবে খাবার তৈরি করেন। কিন্তু রোগীদের জন্য যে খাবারটা বিতরণ করা হচ্ছে তা একই খাবার নয়, সেটি পরিমাণও এক পঞ্চমাংশ এবং মান খুবই নিম্ন। খাবার পরীক্ষার জন্য একজনের বেশি খাবার থাকার কথা না, সেখানে আমরা দেখছি ২০-২৫ জনের খাবার রাখা হয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. নুরুল ইসলাম বলেন, দুদকের অভিযান শুদ্ধি অভিযানের অংশ। অনিয়ম, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত আছে।

খুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, ২-৩ দিন হলো হাসপাতালে তিনি যোগদান করেছেন। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, একেকজন রোগীর জন্য খাবারের বরাদ্দ ১৭৫ টাকা। সকালে ডিম, কলা ও পাউরুটি দেওয়া হয়। যেদিন রোগীদের খাবার তালিকা করা হয়- সেই তালিকা অনুযায়ী খাবার তৈরি হয় না।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. মহসীন আলী ফরাজি বলেন, খাবারের দায়িত্বে থাকা স্টুয়ার্ড হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে উপ-পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী