অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোলে ৭ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ২১:০৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২১:০৫

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই শিশুসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে পাঁচ জন পুরুষ ও দুই জন শিশু রয়েছে।

আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কাওনিয়া গ্রামের নুর ইসলামের ছেলে সিদ্দিক বিশ্বাস (২২), একই এলাকার হাসান বিশ্বাসের ছেলে ইয়াসিন বিশ্বাস (২৮), হেমায়েত কাজীর ছেলে রমজান আলী (৩০), তার দুই মেয়ে, বাবুপুর গ্রামের মশিয়ার শেখের ছেলে সুমন শেখ (১৯) ও খুলনার তেরখাদা থানার কুলা গ্রামের আতিয়ার শেখের ছেলে আলামিন শেখ (২৫)।

যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের টহল দলের বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী