বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে অস্ত্র-ককটেল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি 
০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬

কুষ্টিয়ার মিরপুরে যৌথবাহিনীর অভিযানে স্থানীয় বিএনপির এক নেতার শ্বশুরবাড়ি থেকে পরিত্যক্ত একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আলামীন বুলবুলের শ্বশুরবাড়ি আবুরী গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আলামীন বুলবুলের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি ককটেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার অস্ত্র, গুলি ও বোমা মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ওসি জানান, অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়ার কারণে এ বিষয়ে কোনও মামলা করা হয়নি। 

এ বিষয়ে নুর আলামীন বুলবুল বলেন, কেউ চক্রান্ত করে আমার শ্বশুরবাড়ির ছাদে এসব অস্ত্র গুলি রেখে এসে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি