আ.লীগের হামলায় নিহত বিএনপি নেতার লাশ আড়াই বছর পর উত্তোলন

বেনাপোল প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯

যশোরের বেনাপোলে আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতা মো. আব্দুল আলিমের (৪৫) লাশ আদালতের নির্দেশে উত্তোলন করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। হামলার পর আহত অবস্থায় এক মাস চিকিৎসাধীন থেকে গত ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর যশোরের একটি হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় ওই সময় তার পরিবারের পক্ষ থেকে কোনও মামলা না করলেও গত বছর ১৮ নভেম্বর একটি মামলা হয়। আদালতের নির্দেশে আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে শার্শার সহকারী কমিশনার এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার উপস্থিতিতে বেনাপোল এম ইউ সিনিয়র মাদ্রাসার পাশের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আলিম বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির একজন সদস্য ছিলেন। ওই সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল শুরুর আগমুহূর্তে আওয়ামী লীগের হামলায় বেশকিছু বিএনপি নেতা মারাত্মকভাবে আহত হন। গুরুতর আহতদের মধ্যে আব্দুল আলিমও ছিলেন।

শার্শা উপজেলা সহকারী কমিশনার এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন জানান, ২০২২ সালের একটি হত্যা মামলা হয়েছে গত বছর ১৮ নভেম্বর। ওই মামলার বিচার কার্য পরিচালনার নিমিত্তে আদালতের নির্দেশে আজ আব্দুল আলিমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী