চুয়াডাঙ্গায় হাসনাত আবদুল্লাহ

যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ক্ষমতা দখল করবেন, ভুল ভাবছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:৪৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণ-অভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি। এখন যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন। ক্ষমতার দিকে যারা যেতে চাচ্ছেন, তাদের বলি, আপনারা ক্ষমতার দিকে না গিয়ে জনতার দিকে আসুন। আমরাও আপনাদের পাশে থাকবো।’

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রাইজিং চুয়াডাঙ্গা’ শীর্ষক ছাত্র-জনতার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা বেইমানি না করে বরং জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন। যারা ক্ষমতামুখী হয়েছে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা জনতামুখী হলে তরুণ প্রজন্মকে সঙ্গে পাবেন।’

আওয়ামী লীগকে পুনর্বাসন করা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা ভুল করছেন। আওয়ামী লীগ তাদেরই হত্যা করেছে যারা তাদের পুনর্বাসন করছেন। গর্দান ও তলোয়ার কখনও একসঙ্গে থাকতে পারে না। আওয়ামী লীগকে পুনর্বাসন করা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ, এটি দেশকে আরও বিভক্ত করবে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা দেশের স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আওয়ামী লীগ ১৬ বছর ধরে যে অত্যাচার ও নির্যাতন করেছে, তার বিচারের দাবি তুলতে হবে। যদি বিচারের জন্য আওয়াজ তোলা হয়, আমরা আবারও রাস্তায় নামবো। যারা ফ্যাসিবাদ, স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছে, তাদের পক্ষে দাঁড়ানো মানে মজলুমের বিপক্ষে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, ‌‘আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কী আসবে না, রাজনীতি করবে কী করবে না, এসব আলাপ অনেক পরে হবে। তার আগে খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া আওয়ামী লীগের কমিটি ধরে ধরে বিচার করতে হবে। বিচারের আগে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান তাদের বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে দেখেছেন আমাদের হারানোর কিছুই নেই। আওয়ামী লীগের নির্বাচনে আনার আলাপ বাদ দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল থেকে তাদের বিচার নিশ্চিতের আওয়াজ তুলুন।’

ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশের ছাত্রসমাজ যদি এক হয়ে কাজ করে, কোনও শক্তিই হারাতে পারবে না। আওয়ামী লীগের অত্যাচারের শিকার যারা, তাদের কথা ভুলে যাওয়া উচিত নয়। ছাত্র-জনতা যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের গড়তে সহায়তা করবে।’

পুলিশ প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‌‘শেখ হাসিনার পথ অনুসরণ করার দরকার নেই। ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার দরকার নেই। আপনারা যদি রাজনৈতিক দলের দালালি করেন, তাহলে বেনজীর-হারুনের মতো দেশ ছেড়ে পালাতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্যসচিব সাফফাতুল ইসলামের সঞ্চালনায় সভায় ফ্যাসিবাদ, গণতন্ত্র, আন্দোলন এবং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা এহসান এবং জাতীয় নাগরিক কমিটির ঢাকা মিরপুরের সদস্যসচিব গোলাম রাব্বানী।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি