দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ০৯:০৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:০৮

সাতক্ষীরায় স্বামী-স্ত্রীর বিরোধকে কেন্দ্র দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামের মাহামুদুল হাসান ক্বারীর ছেলে মাহির আরবার (৬ বছর) ও আরিয়ান আবরার (৬ মাস)। আত্মহননের চেষ্টা চালানো মায়ের নাম রত্না বেগম (২২)।

নিহত শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান, তার ভাই মাহামুদুল হাসান দিনমজুরের কাজ করেন। অভাবের সংসারে স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মাঝে বিরোধ হয়। এসবের মধ্যেই বুধবার দুপুরের দিকে দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন হাসানের স্ত্রী রত্না বেগম। একপর্যায়ে কীটনাশকের গন্ধ পেয়ে ভেতর থেকে আটকানো দরজা খুলতে বলেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে খাটের ওপর আরিয়ান ও মাহিরসহ তাদের মাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি জানান, দ্রুত সবাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জিয়াউর রহমান দুই ছেলেকে মৃত ঘোষণা করেন। রত্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মা রত্নাকে সাতক্ষীরা মেডিক্যাল হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। 

সাতক্ষীরা কালীগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত শিশুদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের মা রত্না বেগমের অবস্থা আশঙ্কাজনক।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী