ভ্যানচালকের কাছে মিললো ভারত থেকে আনা সাড়ে ৯ কোটি টাকার ডায়মন্ড

বেনাপোল প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১০:২২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:২২

ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনার সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল ও একটি ব্যাটারিচালিত ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।

এ ঘটনায় যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত শাহাদাত মোড়ের ছেলে ভ্যানচালক হাফিজুর (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে শার্শার পাচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, পাঁচভুলোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা চোরাচালানির মালামাল ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভুলোট বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়।

তিনি জানান, এ সময় পাঁচভুলোট অভিমুখে ব্যাটারিচালিত ভ্যানযোগে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা হাফিজুরকে (৫৩) আটক করে তারা। পরে তল্লাশি করে তার কোমরে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল পাওয়া যায়। ভ্যানটিসহ এসব মালামাল জব্দ করা হয়। 

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী