কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩৮

কুষ্টিয়ার মিরপুরে একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় হতাহতের সবাই সিএনজিচালিত অটোরিকশাযাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে রওনা হয়। এ সময় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখরিয়া ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী তানিয়া খাতুন ও অপর এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অপর তিন জনকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি সৈয়দ আল মামুন জানান, রানাখরিয়া নামক স্থানে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম