সাবেক মন্ত্রীকে ‘ডিম নিক্ষেপ করায়’ বৈষম্যবিরোধী কর্মীর ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭

মেহেরপুরে জেলা কমিটির এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে লক্ষ্য করে আদালত চত্বরে ডিম নিক্ষেপ করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ বৈষম্যবিরোধী নেতাদের।

জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার গোভিপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা ইশতিয়াক আহমেদকে একদল সন্ত্রাসী পথরোধ করে। এ সময় নিজেদের আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দিয়ে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে লক্ষ্য করে আদালত চত্বরে ডিম নিক্ষেপ করায় তাকে মারধর করে।

এ ঘটনায় আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে একটি লিখিত অভিযোগ পুলিশ সুপারের কাছে দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, ‘গতকাল (সোমবার) সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে দুটি মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্ররা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এ ঘটনার পর আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালিয়ে আসছে।’

এ সময় আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা সদস্যসচিব মোজাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম ও নাগরিক কমিটির সদস্য মুইজ খন্দকার।

/কেএইচটি/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের