‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’

খুলনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৮

খুলনায় ‘শেখ বাড়ি’ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় একটি বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা শাখা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, খুলনার দুর্নীতির আখড়াখ্যাত ‘শেখ বাড়ি’ ছাত্র-জনতা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। শেখ পরিবারের বাইরে বিভিন্ন স্থানে ভাঙচুর ও সহিংসতা পরিকল্পনা চলছে- যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব সহিংসতা থেকে ছাত্র-জনতাকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জহিরুল তানভীর এই বিবৃতি তার সামাজিক যোগাযোগমাধ্যম আইডিতে শেয়ার করেছেন। তিনি বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তার ফেসবুক টাইমলাইনে এ বিবৃতি পোস্ট করেন।

বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনার সব সহযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, ৫ ফেব্রুয়ারি খুলনার দুর্নীতির আখড়াখ্যাত ‘শেখ বাড়ি’ ছাত্র-জনতা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। খুলনাতে আওয়ামী লীগের দুর্নীতির আইকনে পরিণত হয়েছিল শেখ বাড়ি। এজন্যই তা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

এতে বলা হয়, এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে ভাঙচুর ও সহিংসতার পরিকল্পনা চলছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব প্রকার সহিংসতা থেকে ছাত্র-জনতাকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। এরপর খুলনার কোথাও কোনও ভাঙচুর বা সহিংসতা করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা এর কোনও দায়ভার গ্রহণ করবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জহিরুল তানভীর বলেন, শেখ পরিবারের সম্পত্তি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে শেখ পরিবারের বাইরে বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেবে না।

তিনি দিঘলিয়ায় শেখ হাসিনার পৈতৃক জমিতে বুধবার রাতে ভাঙচুরের বিষয়ে বলেন, দীর্ঘদিনের ক্ষোভ থেকে স্থানীয় ছাত্র-জনতা সেখানে ভাঙচুর করছে।

/এফআর/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের