দিনদুপুরে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬

কুষ্টিয়ার মিরপুরে দিনদুপুরে সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা নগদ টাকা, জমির কাগজপত্র ও আসবাবসহ সবকিছু নিয়ে গেছে চোরেরা। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সাবেক ওই সার্জেন্টের নাম ফরহাদ হোসেন। তিনি সুলতানপুর গ্রামের মৃত খেদের আলীর ছেলে। 

ফরহাদ হোসেন বলেন, ‘অসুস্থতার কারণে বুধবার সকালে ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়েছিলাম। এ সময় বাড়িতে কেউ ছিল না। বিকালে বাড়ি ফিরে দেখি চোরেরা ঘরের সবকিছু নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমার ধারণা দুপুরের দিকে বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারিতে থাকা নগদ টাকা নিয়ে যায়। এ ছাড়া আলমারির জামাকাপড় এমনকি জমির কাগজপত্রও নিয়ে গেছে। কী পরিমাণ জিনিসপত্র খোয়া গেছে, তা সবকিছু যাচাই করলে পরে বোঝা যাবে।’

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী