দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে আট লাখ টাকা ছিনতাই

বেনাপোল প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৪

যশোরের শার্শা উপজেলায় দিনদুপুরে প্রকাশ্যে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের পর তার সাড়ে আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শার্শার নাভারণ-সাতক্ষীরা সড়কের উলাশী এলাকার মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই উলাশী গ্রামের আব্দুল কুদ্দুস নামে একজন কৃষক দুই ছিনতাইকারীকে ধরে স্থানীয় লোকজনের হাতে তুলে দেন। এ সময় অপর দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর আটক দুজনকে শার্শা থানায় সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতরা হলো- ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৫) ও রবিউল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২০)। টাকা নিয়ে পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারী একই উপজেলার ইসলামপুর গ্রামের তরিকুল ইসলাম (২৬) ও কলাগাছি গ্রামের রুবেল হোসেন (২৩)।

ভুক্তভোগী ব্যবসায়ী রুহুল আমিন (৪৫) শার্শার বাগআঁচড়া বাজারের মৃত আফছার আলী মন্ডলের ছেলে। বাগআঁচড়ায় নারিশ ফিশ ফিড লিমিটেডের ডিলার রুহুল আমিন। আহত অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রুহুল আমিন সকাল থেকে দুপুর পর্যন্ত নাভারণ, শার্শা ও উলাশী এলাকায় অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা তুলে মোটরসাইকেলযোগে বাগআঁচড়ায় ফিরছিলেন। উলাশী মাঠপাড়া এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয়। এতে মোটরসাইকেল থেকে রুহুল আমিন রাস্তার পাশে পড়ে গেলে তার কাছে থাকা সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে তরিকুল ও রুবেল মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ফয়সাল ও হৃদয় উলাশী মাঠের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে কৃষক আব্দুল কুদ্দুস তাদের ধরে ফেলেন।

উলাশী ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বদি বলেন, ‘দুপুরে ওই ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে আট লাখ টাকা নিয়ে যায় দুই ছানতাইকারী। তবে পালানোর সময় অপর দুজনকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম রবিউল ইসলাম বলেন, ‌‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে থানায় আনা হয়েছে। টাকাসহ অপর দুই ছিনতাইকারীকে আটক করতে পুলিশের অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে