এবার ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

মোংলা প্রতিনিধি 
১০ মার্চ ২০২৫, ১১:৫৩আপডেট : ১০ মার্চ ২০২৫, ১১:৫৩

বাগেরহাটের মোংলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মালেক ফকির (৪৫) নামে একজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এর আগেও নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগারে ছিল এই ব্যক্তি।

মামলার বরাত দিয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, মোংলা পৌর শহরে শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাঁচ বছরের শিশুটি তার মামার বাসার সামনে খেলছিল। এ সময় চকলেটের প্রলোভন দেখিয়ে শামছু ফকিরের ছেলে মালেক ফকির শিশুটিকে বাসায় ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করলে শিশুর কান্নায় আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। 

ওসি আনিসুর রহমান আরও বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মামা নারী ও শিশু  নির্যাতন দমন আইনে মোংলা থানায় রবিবার (৯ মার্চ) মামলা করেছেন। আসামি মালেক ফকিরকে দ্রুত গ্রেফতার করতে অভিযান চলছে।

উল্লেখ্য, মাগুরায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ করছেন মানুষ। তারা অল্প সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী