হোমিও চিকিৎসককে গুলি করে পালালো দুর্বৃত্তরা, ছিনতাইকারীর হামলায় ভ্যানচালক আহত 

কুষ্টিয়া প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ২৩:৫২আপডেট : ১০ মার্চ ২০২৫, ২৩:৫২

কুষ্টিয়ার মিরপুরে ইফতার শেষে ফেরার পথে রতন আলী মন্ডল (৪৮) নামে এক হোমিও চিকিৎসককে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চিথলিয়া আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত রতন আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রতন দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে। 

স্থানীয় শেরপুর গ্রামের মেম্বার পাঞ্জু মালিথা জানান, ইফতার শেষে রতন আলীসহ দুজন মোটরসাইকেলে ফেরার পথে দুর্বৃত্তরা রতনের পায়ে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। 

অপরদিকে, দৌলতপুরে ছিনতাইকারীর কবলে পড়ে আনারুল বিশ্বাস (৪৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালককে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আনারুল বিশ্বাস মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের হিদিরামপুর গ্রামের ইয়াকুব বিশ্বাসের ছেলে।
 
আনারুল বিশ্বাসের ছেলে লিজন বলেন, রাতে ভ্যান চালিয়ে যাওয়ার পথে খলিসাকুন্ডি মাঠের মধ্যে পাঁচ-ছয় জন ছিনতাইকারী ভ্যান ছিনিয়ে নিতে চায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবাকে মারধর করে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘নিজেদের মধ্যে বিরোধের জেরে একজনের পায়ে গুলি লাগার খবর পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

/এএম/ 
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
উত্তরার সেই ব্যবসায়ীর বাসায় আবারও গুলি
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি