বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঢেপুয়ারপাড় এলাকা থেকে একটি পাইপগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢেপুয়ারপাড় গ্রামের মৃত হাসেম আলী ছেলে ওয়াজেদ আলী খানের গোয়াল ঘরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে।
/টিএন/আপ: এইচকে/








