কর্মচারীর বাসায় আত্মগোপনে ছিলেন সাবেক এমপি, ভারতে পালাতে মোটা অঙ্কের চুক্তি

মেহেরপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ১৪:২৯আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৪:৩২

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আফজাল সুজের মালিক।

তাকে আশ্রয়দাতা মামুন আফজাল সু কোম্পানির কর্মচারী। এ সময় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এই এমপির অবস্থান শনাক্ত করে পুলিশ।

আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মেজবা উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। বিকাল নাগাদ পুলিশের টিম মেহেরপুর পৌঁছালে তাঁদের হাতে সোপর্দ করা হবে আফজাল হোসেনকে।

একটি সূত্র জানিয়েছে, সোমবার ভোরের দিকে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ জন্য সীমান্তের একটি চক্রকে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন। 

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী