ভারত থেকে আমদানি করা রেলকোচের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ১৬:১১আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৯:২৪

ভারত থেকে আমদানি করা রেলকোচের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে

ভারত থেকে আমদানি করা রেল কোচের প্রথম চালানটি মঙ্গলবার দুপুর আড়াইটায় এসে পৌঁছেছে। প্রথম চালানের ২০টি কোচ দর্শনা রেলপথ দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। অত্যাধুনিক ও বিলাসবহুল কোচগুলো রেলওয়ের ব্রডগেজের জন্য তৈরি। সৈয়দপুর রেলওয়ে কারখানায় চেক আপের পর এগুলো পরীক্ষামূলকভাবে আন্তঃনগর ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে।

দর্শনা রেলস্টেশন মাস্টার মীর লিয়াকত আলী জানান,এভাবে পর্যায়ক্রমে ভারত থেকে মোট ১২০টি কোচ আসবে ব্রডগেজের জন্য। আর মিটার গেজের একশটি কোচ আসবে ইন্দোনেশিয়া থেকে। ভারতের পাঞ্জাবের কাপুরথালা কারখানায় তৈরি হচ্ছে কোচগুলো। অস্ট্রিয়ান টেকনোলজিতে তৈরি বিলাসবহুল এই কোচগুলো লিঙ্ক হোপম্যান বুশ (এলএইচবি) ব্রান্ডের। এলএইচবি কোচের চেয়ার ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরা অত্যন্ত বিলাসবহুল। এ ছাড়া এবারই প্রথম শোভন চেয়ার শ্রেণিতেও থাকছে খাবার মজুদের (প্যানট্রিকার) স্থান এবং নামাজের জায়গা। এতে করে যাত্রীরা খাবারের অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার সরবরাহ করা সম্ভব হবে।

সূত্র জানায়,ব্রডগেজের জন্য তৈরি ১২০টি কোচের মধ্যে শোভন চেয়ার শ্রেণির ৩৪টি কোচ থাকছে। এই ৩৪টির মধ্যে ১৭টি কোচে খাবার মজুদের স্থান (প্যানট্রিকার) থাকবে। বাকী ১৭টিতে থাকবে নামাজের জায়গা। অর্থাৎ যে কোচে খাবার মজুদের ব্যবস্থা থাকবে সেখানে নামাজের জায়গা থাকবে না। যাত্রীদের সুবিধার্থে এই দুই ধরনের কোচ পর পর সংযোজন করা হবে। যাতে দুই ধরনের সুবিধা পায় যাত্রীরা। এছাড়াও ট্রেনে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করা জন্য প্রতিটি ট্রেনের সামনে এবং পেছনে দুটি করে পাওয়ার কার থাকবে। অন্যদিকে,এসি বার্থ এবং এসি চেয়ার শ্রেণিগুলো হবে অত্যন্ত বিলাসবহুল ও আরামদায়ক। বার্থগুলোর সেবার মান হবে অনেকটা তিন তারকা হোটেলের মতো। খাবারের পাশাপাশি বই পড়ার ব্যবস্থাও থাকবে। এসির পাশাপাশি ননএসি বার্থ এবং প্রথমশ্রেণিও থাকবে। এসি-ননএসি চেয়ারেও যাত্রীরা আরাম করে ঘুমাতে পারবেন।

রেল সূত্র জানায়,এ বছরের মধ্যে রেলবহরে যোগ হচ্ছে বিলাসবহুল ২৭০টি কোচ। বাংলাদেশের পতাকার সঙ্গে মিল রেখে স্টেইনলেস স্টিলের কোচগুলোর রঙ নির্ধারণ করা হয়েছে লাল-সবুজ।

সূত্র জানায়,রেলওয়ের যাত্রীসেবার মান আধুনিকায়ন, নিরাপদ ও আরামদায়ক করার লক্ষ্যে ২৭০টি নতুন যাত্রীবাহী কোচ ও ১০টি ইঞ্জিন ক্রয়ের সিদ্ধান্ত নেয় সরকার। গত বছরের নভেম্বর মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পৃথক দুইটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্প দুটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১শ’ ৮ কোটি টাকা। এর মধ্যে সরকারের ব্যয় হবে ৫৭৪ কোটি টাকা। বাকি ১ হাজার ৫৩৪ কোটি টাকা এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকল্প সাহায্য হিসেবে দিবে। প্রকল্প দুটির মধ্যে ১ হাজার ৩৭৪ কোটি টাকায় বাংলাদেশ রেলওয়ের জন্য ‘মিটারগেজ এবং ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ নামক প্রকল্পের আওতায় ২৭০টি কোচ কেনার সিদ্ধান্ত হয়।

এছাড়া কোচগুলো ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২টি ট্রেন ওয়াশিং প্ল্যান্টও এই প্রকল্পের আওতায় কেনার পরিকল্পনা নেওয়া হয়। একনেকের ওই সভায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৭৩৪ কোটি টাকায় ‘লোকোমোটিভ রিলিফ ক্রেন’ এবং ‘লোকোমোটিভ সিমুলেটর সংগ্রহ’ নামক অপর একটি প্রকল্পের আওতায় ১০টি ইঞ্জিন, ৪টি অ্যাকসিডেন্ট রিলিফ ক্রেন এবং একটি লোকোমোটিভ সিমুলেটর কেনার সিদ্ধান্ত হয়।

সূত্র আরও জানায়,ইন্দোনেশিয়ার কোচগুলো বিলাসবহুল এবং এগুলোর হুইল (চাকা) সিয়াট কোম্পানির। স্টেইনলেস স্টিলের তৈরি কোচগুলো অপেক্ষাকৃত হালকা। চলাচলের সময় এগুলো কোনো শব্দ করবে না। ওজন কম হওয়ায় এগুলো টানতে ইঞ্জিনের শক্তি কম লাগবে। এতে করে এগুলোর গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ মাইল।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান