খুলনায় পুলিশের গুলিতে মেম্বার প্রার্থীসহ দু’জন আহত

খুলনা প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ১৬:৪৫আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৬:৪৫

খুলনাখুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন কাউন্সিল কেন্দ্রে পুলিশের গুলিতে মেম্বার প্রার্থীসহ দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট দেওয়া বন্ধ করতে পুলিশ ৬ রাউন্ড গুলি বর্ষণ করলে এ ঘটনা ঘটে। এরপর প্রিজাইডিং অফিসার কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।
আহতরা হলেন, পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী গোলাম কিবরিয়া শেখ ও  রওশন। 
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিশেষ শাখার এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, কেন্দ্রটির একটি কক্ষ দখলে নিয়ে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারার সময় পুলিশ প্রতিরোধমূলক পদক্ষেপ নিলে সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ অবস্থায় ভোট কেন্দ্রে আসা দখলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখান থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
কেন্দ্রের সহকারী পিজাইডিং অফিসার সেলিনা আক্তার বলেন, কিছু লোক তার কক্ষের মধ্যে এসে ব্যালট পেপার ও সিল নিয়ে প্রকাশ্যে সিল মারতে শুরু করলে তাদের বাধা দেওয়া হয়। এরপর পুলিশকে খবর দিলে তারা পদক্ষেপ গ্রহণ করে।

প্রিজাইডিং অফিসার এসএম ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনার পর থেকে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান