বাগেরহাটে বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

বাগেরহাট প্রতি‌নি‌ধি
০৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৪ এপ্রিল) বিকালে এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।

এর আগে বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের যৌখালী ব্রিজ এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। রাতেই সদর উপ‌জেলার কররী সিঅ্যান্ড‌বি বাজার এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলো- সদরের রাখালগাছি ইউনিয়নের পরিতোষ দাসের ছেলে সজীব দাশ (১৯) ও কিংকর দাসের ছেলে লিখন দাস (২০)। শুক্রবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পু‌লিশ সূত্রে জানা যায়, ওই তরুণী (২৬) একটি মোবাইল কোম্পানির সিম বিক্রি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি সিম কেনার কথা বলে তাকে সিঅ্যান্ড‌বি বাজার আসতে বলে। সেখানে গেলে রাত ৮টা পর্যন্ত কেউ সিম কিনতে না আসায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন। যৌখালী ব্রিজ এলাকায় পৌঁছালে তার মুখ চেপে ব্রিজের নিচে নিয়ে যায় তিন জন। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ও ভিডিও ধারণ করা হয়। পরে পুলিশ তিন জন‌কে আটক করে। এর মধ্যে দুজনকে শনাক্ত করেছেন ভুক্তভোগী।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘আটক তিন জনের মধ্যে দুজনকে শনাক্ত করেছেন ভুক্তভোগী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকালে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই নারী পুলিশের হেফাজতে আছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে। এর সঙ্গে জড়িত অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি