‘জামায়াতকে হেয়প্রতিপন্ন করতে যশোরে ঘরবাড়ি ভাঙচুর ঘটনা ঘটিয়েছে’

যশোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৪:২২আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৪:২২

‘জামায়াতকে হেয়প্রতিপন্ন করতে যশোরের রূপদিয়ায় অন্যের জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা ১৪টি খুপড়ি ঘর ভাঙচুর করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের নেতারা এই দাবি করেছেন।

জামায়াতের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল লিখিত বক্তব্যে বলেন, ‘গত রবিবার (১৩ এপ্রিল) যশোর সদর উপজেলার রূপদিয়া মধ্যপাড়ায় ১৪টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে জামায়াতে ইসলামীকে জড়িয়ে রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের জামায়াত নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। মূল অভিযুক্ত খবির খাঁ প্রকৃতপক্ষে জামায়াতের কোনও দায়িত্বশীল বা নেতা নন। ভাঙচুরের যে ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে তা তাদের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঘটেছে। জামায়াতের কোনও নেতা বা কর্মীর এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে জামায়াতকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুযোগসন্ধানী একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার খবর পেয়ে জামায়াতের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, হাফেজ মাওলানা আশরাফুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলরা গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিক ১৪টি পরিবারের ১৫ জনকে চার হাজার করে মোট ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এমনকি আমরা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কাছে সরেজমিনে তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটনের জোর দাবি জানিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা কমিটির সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দফতর সম্পাদক নূর-ই- আলা নূর মামুন, জেলার সাবেক ছাত্রনেতা আবুল কাশেম, আলমগীর হোসেনসহ স্থানীয় পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার রূপদিয়া মধ্যপাড়ায় দরিদ্র ১৪টি পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রবিবার সকালে দেশি অস্ত্রশস্ত্রসহ দুই ঘণ্টা ধরে এ হামলা চালানো হয়।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী