চার বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৬:১১আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৬:১১

নড়াইলে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা মামলায় হৃদয় বৈরাগী (২৩) নামে শিশুটির চাচাতো ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত হৃদয় নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের দিলীপ বৈরাগীর ছেলে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী আদালতে অনুপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে বীড়গ্রামের দশরথ বৈরাগীর সাড়ে ৪ বছরের মেয়ে হৃতিকা বৈরাগী চাচা দিলীপ বৈরাগীর বাড়িতে খেলতে যায়। রাতে হৃতিকা বৈরাগী বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। পরের দিন ২৯ ডিসেম্বর দুপুরে স্থানীয় লোকজন ওই গ্রামের একটি পুকুর পাড়ের নিচে লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। দশরথ বৈরাগীর ভাতিজা হৃদয় বৈরাগী ২৮ ডিসেম্বর দুপুরের দিকে তাদের বাড়িতে বাবা-মার অনুপস্থিতিতে চাচাতো বোন শিশু হৃতিকা বৈরাগীকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ পুকুর পাড়ের নিচে ফেলে দেয়। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হৃদয় বৈরাগীকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়।

পুলিশ তদন্ত শেষে হৃদয় বৈরাগীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের