ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে

বেনাপোল প্রতিনিধি
০৩ মে ২০২৫, ০০:৩৬আপডেট : ০৩ মে ২০২৫, ০০:৩৬

যশোরের শার্শার বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে বেনাপোলের ধান্যখোলা জেলেপাড়া থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলামের নেতৃত্বে টহলদল জেলেপাড়া নামক স্থানে ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। আটক অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলার মাধ্যমে জমা করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এটি একটি রাইফেলের গুলি। সাধারণত ৮ এমএম মাউসার (বা ৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবার হিসেবে পরিচিত। এই গুলি ভারতের মহারাষ্ট্রের পুনের খড়কি এলাকায় অবস্থিত সরকারি পুরনো অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কারখানার। এখান থেকে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের জন্য বিভিন্ন ধরনের কার্তুজ ও অস্ত্র তৈরি করা হয়ে থাকে।

উদ্ধার গুলিগুলো সাধারণত ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪০-১৯৭০ সালের মধ্যকার সময় ব্যবহৃত হতো। উদ্ধার অস্ত্র ও গুলি কীভাবে ধান ক্ষেতের মধ্যে এলো এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্তে নেমেছে বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক
আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চার দেশের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে