ইজিবাইকচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
২৫ মে ২০২৫, ১০:০৭আপডেট : ২৫ মে ২০২৫, ১০:০৭

পুলিশ সেলিম রেজা ডাবলু (৫৫) নামে এক ইজিবাইকচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করা হয়েছে।

রবিবার (২৫ মে) সকালে যশোর সদরের চুড়ামনকাটি এলাকায় ব্র্যাক অফিসের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সেলিম রেজা ডাবলু যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

নিহতের ছোট ভাই শাহিন রেজা খোকন জানান, শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে ভাই বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরে পুলিশের কাছ থেকে খবর পান ভাইয়ের লাশ পড়ে আছে ব্র্যাক অফিসের পাশে। তার হাত-পা, বুক-পেট, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ভাইয়ের শ্বশুরবাড়ির জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ ছাড়াও প্রতিবেশীর সঙ্গেও ঝামেলা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ইজিবাইক ছিনতাই করার জন্যে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করতো না। কিন্তু কারা কী কারণে হত্যা করেছে তা বলতে পারছি না।’

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার জুবায়ের আহমেদ জানিয়েছেন, পুলিশ সকালে একটি লাশ নিয়ে জরুরি বিভাগে আসে। অফিসিয়াল কাজ সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার মাথা থেকে পা পর্যন্ত ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘সকালে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে ইজিবাইকচালক সেলিম রেজা খুন হতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের