দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০২৫, ১১:৪৬ আপডেট : ২৫ মে ২০২৫, ১১:৪৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামক দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অভিযুক্ত আরিয়ান ওরফে মাহিমের তথ্যের ভিত্তিতে রবিবার (২৫ মে) সকালে উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকারবাড়ি সংলগ্ন একটি জঙ্গল থেকে নিখোঁজের দুই দিন পর ওই শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গেলো শুক্রবার বিকালে খেলাধুলা করতে শিশু হোসাইন বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পরে স্বজনরা জানতে পারে প্রতিবেশী আরিয়ান ওরফে মাহিমের সঙ্গে বিকালে সাইকেলে তাকে ঘুরতে দেখা গেছে।

সেই সূত্র ধরে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, হোসাইনকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে সে। হত্যার পরে মরদেহ ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়িসংলগ্ন জঙ্গলে ফেলে রেখেছে।

বিষয়টি পুলিশকে অবগত করে নিহতের পরিবার। পরে পুলিশ অভিযুক্ত আরিয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার দেখানো জায়গা হতে রবিবার সকাল ৯টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহত হোসাইন টঙ্গীবাড়ি উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এ বিষয়ে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ চূড়ান্ত জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি