খুলনায় ১২৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

খুলনা প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ২৩:৪৯আপডেট : ২৫ মার্চ ২০১৬, ০০:০৮

ইউপি নির্বাচন-২০১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনায় ৬ জন নারীসহ মোট ১২৫ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগের দুজন, বিএনপি’র ২২ জন, জাতীয় পার্টির ১২ জন, ইসলামী আন্দোলনের ১৬ জন, ওয়ার্কার্স পার্টির ২ জন, খেলাফত মজলিসের একজন, জাসদের ৩ জন, সিপিবির ১ জন, জেপির ৪ জন ও বিএনএফ’র ৩ জন প্রার্থী। জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
খুলনার ৬৭টি ইউনিয়নে আওয়ামী লীগের ৬৬ জন ও বিএনপি’র ৫৭ জনসহ মোট ৩০৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যাদের মধ্যে আওয়ামী লীগের ৪৬ জন, বিদ্রোহী ১১ জন, বিএনপি’র ৫ জন বিজয়ী হয়েছেন।
জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে জেপি’র জিএম বাবুল, স্বতন্ত্র আনিসুর রহমান, মনিরুল ইসলাম, আনিসুল ইসলাম ও মো. জাহিদুজ্জামান।

রাড়–লী ইউনিয়নে জেপি’র মোহাম্মদ আলী গোলদার ও স্বতন্ত্র আবদুর রাজ্জাক গাজী, গদাইপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম ও শেখ সোহরাওয়ার্দী।

দেলুটি ইউনিয়নে বিএনপি’র সুজিত কুমার মন্ডল ও স্বতন্ত্র দ্বিজেন্দ্র নাথ সরকার।

লতা ইউনিয়নে বিএনপি’র লক্ষী রাণী গোলদার, কপিলমুনি ইউনিয়নে স্বতন্ত্র শারমিন আরা, হরিঢালী ইউনিয়নে আওয়ামী লীগের বেনজীর আহমেদ বাচ্চু, বিএনপি’র শেখ আমিনুল ইসলাম।

গড়ইখালী ইউনিয়নে জেপির ধীমান চন্দ্র মন্ডল, স্বতন্ত্র জিএম মফিজুল ইসলাম ও মো. তৌহিদুজ্জামান, ফুলতলা উপজেলার জামিরায় বিএনপির এসএম হারুন অর রশীদ, ইসলামী আন্দোলনের আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টি রেজোয়ান আলী খান, আটরা-গিলাতলায় ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান সরদার ও স্বতন্ত্র সৈয়দ হাসান মাহমুদ টিটো।

দামোদর ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির রেজোয়ান রাজা, স্বতন্ত্র আবদুল আলিম মোল্লা, সেলিম সরদার ও ইসলামী আান্দোলনের সোহানুর রহমান, ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নে ইসলামী আন্দোলনের আবদুর জব্বার খান, স্বতন্ত্র মোল্লা মশিউর রহমান ও সালাম মাঝি, খর্ণিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের আহম্মদ আলী গাজী, জাতীয় পার্টির আবু বক্কার মোল্লা, স্বতন্ত্র এফএম রফিকুল ইসলাম ও শেখ আবদুল আজিজ।

আটলিয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের হালিম সরদার, মাগুরাঘোনা ইউনিয়নে ইসলামী আন্দোলনের আবদুর রহিম সরদার, বিএনপির আবুল কালাম শামসুদ্দীন, স্বতন্ত্র এনামুল হক, শোভনা ইউনিয়নে স্বতন্ত্র মতিয়ার রহমান শেখ।

ভান্ডারপাড়া ইউনিয়নে স্বতন্ত্র এসএম নজরুল ইসলাম, রংপুর ইউনিয়নে বিএনপির সন্দ্বীপ চ্যাটার্জী, স্বতন্ত্র আবদুর রব ও কিশোর মন্ডল।

গুটুদিয়া ইউনিয়নে বিএনপির জিএম সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের কবির সানা, স্বতন্ত্র কাজী নুরুল ইসলাম।

মাগুরখালী ইউনিয়নে বিএনপির অরুন গোলদার, ধামালিয়া ইউনিয়নে স্বতন্ত্র আনারুল ইসলাম, স্বতন্ত্র এমএম রিপন হাসান।

শরাফপুর ইউনিয়নে বিএনপির হেমায়েত রশিদ খান, খেলাফত মজলিসের মো. ওয়াহিদুজ্জামান ও স্বতন্ত্র সুশীল কুমার নন্দী।

পানখালী ইউনিয়নে বিএনপির মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের জাহিদুল ইসলাম ও স্বতন্ত্র সোহরাব হোসেন শিকদার।

দাকোপ ইউনিয়নে বিএনপির মেঘনাথ সরকার ও স্বতন্ত্র শিবপদ সরদার, তিলডাঙ্গা ইউনিয়নে ইসলামী আন্দোলনের মো. কামরুল বিশ্বাস ও স্বতন্ত্র রাশিদা খাতুন।

কৈলাশগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র দুর্গাপদ মন্ডল, বানিশান্তা ইউনিয়নে বিএনপির সঞ্জয় কুমার বৈদ্য ও স্বতন্ত্র জগদীশ মৃধা।

বাজুয়া ইউনিয়নে বিএনপির মনিরুল ইসলাম এবং সুতারখালী ইউনিয়নে বিএনপির আবদুল বারিক গাজী, স্বতন্ত্র আমজাদ হোসেন গাজী ও দেব প্রসাদ বৈদ্য।

তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নে স্বতন্ত্র আলমগীর হোসেন বাবলু, বারাসাত ইউনিয়নে বিএনপির ইকরাম হোসেন এবং আজগড়া ইউনিয়নে জাসদের জহিরুল ইসলাম, বিএনপির আবুল কালাম, স্বতন্ত্র মনিরুজ্জামান মল্লিক ও হাফিজুর রহমান।

মধুপুর ইউনিয়নে বিএনপির শহিদুল ইসলাম, জেপির নাসির উদ্দিন ও ইসলামী আন্দোলনের জিয়াউর রহমান।

রূপসা উপজেলার টিএস বাহিরদিয়ায় জাতীয় পার্টির শেখ ইফতিকার আহমেদ, শ্রীফলতলায় ইসলামী আন্দোলনের আব্দুস সামাদ বিশ্বাস, জাতীয় পার্টির ফিরোজ মামুন, স্বতন্ত্র রবিউল হাসান।

আইচগাতী ইউনিয়নে বিএনপির জুলফিকার আলী খান ও স্বতন্ত্র শেখ আলী আজগার এবং কয়রা উপজেলায় উত্তর বেদকাশী ইউনিয়নে স্বতন্ত্র আবুল কালাম ও মফিজুল ইসলাম।

মহেশ্বরীপুর ইউনিয়নে স্বতন্ত্র এম আইউব আলী, আওয়ামী লীগের এস এম ইব্রাহিম, জাতীয় পার্টির ইসহাক আলী গাজী ও স্বতন্ত্র হোসনেয়ারা বেগম এবং কয়রা সদর ইউনিয়নে বিএনএফের এস এম আবদুর রউফ, জাসদের এস কে সিরাজোদ্দৌলা ও জাতীয় পার্টির মনজুর হোসেন।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের স্বতন্ত্র এম এ মান্নান, গোলাম মোস্তফা, বিএনএফের আকবর আলী সানা এবং বাগালী ইউনিয়নে জাতীয় পার্টির গাজী নাজিম উদ্দিন, স্বতন্ত্র রেজাউল ইসলাম, বিএনপির আবদুর রহিম ও স্বতন্ত্র সোলায়মান কবির।

আমাদী ইউনিয়নে স্বতন্ত্র আরিফুজ্জামান মন্টু, শাজ্জাদুল ইসলাম ও শাহ ইবাদত হোসেন এবং মহারাজপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসাইন ও মনিরুল ইসলাম, জাতীয় পার্টির আবুল কালাম।

দিঘলিয়া উপজেলা সদর ইউনিয়নে ইসলামী আন্দোলনের আসাদুল্লাহ, বারাকপুর ইউনিয়নে স্বতন্ত্র গাজী হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের নাজিম উদ্দিন সরদার ও স্বতন্ত্র শরীফ ইমামুল ইসলাম এবং গাজীরহাট ইউনিয়নে স্বতন্ত্র খোরশেদ মোল্লা।

বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নে জাতীয় পার্টির শওকত আলম ও স্বতন্ত্র ফুজ্জাত হোসেন, বালিয়াডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র আবু জাফর মলঙ্গী, রাসেল শেখ, আমিরুল ইসলাম সাদ্দাম ও ইসলামী অন্দোলনের জিয়াউর রহমান, ভান্ডারকোর্ট ইউনিয়নে বিএনপির নিজাম উদ্দিন শেখ, স্বতন্ত্র ইমরান উল্লাহ, জাতীয় পার্টির জাবেরুল ইসলাম ও জাসদের শেখ রওশন আলী।

সুরখীল ইউনিয়নে জাতীয় পার্টির জিএম ইলিয়াস হোসেন ও ইসলামী আন্দোলনের শামসুর রহমান মোল্লা, বটিয়াঘাটা সদর ইউনিয়নে জাতীয় পার্টির অধীর কুমার মন্ডল, বিএনপির ইমরান মোল্লা, সিপিবির নীহার রঞ্জন গোলদার, জলমা ইউনিয়নে স্বতন্ত্র উত্তম কুমার রায়, ভগবতী গোলদার, বিএনএফের আবদুস সাত্তার আকন ও জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন ও ইসলামী আন্দোলনের হয়রত আলী।

/এসএসএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম