চরমপন্থি নেতা লিপটন তিন সহযোগীসহ গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ২০:৩৮আপডেট : ০৬ জুন ২০২৫, ২০:৩৮

চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির লিপটনকে (৪৮) তিন সহযোগীসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৬ জুন) বেলা ১২টার দিকে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের মেজর মোস্তফা জামান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামে জাহাঙ্গীর কবিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর কবির লিপটন ওই এলাকার আজিজুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন- একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব (৩৮), জহির ইসলামের ছেলে লিটন হোসেন (২৬) ও আবদুল মজিদের ছেলে সনেট হাসান (৪৫)।

এ সময় উদ্ধার করা হয়েছে ৬টি বিদেশি পিস্তল, ১টি লং ব্যারেলগান, ১০টি ম্যাগাজিন, ১৪০টি গুলি, ৮টি শিল্ড, ৬টি বল্লমসহ অন্যান্য সরঞ্জাম।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘লিপটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজির ঘটনায় মামলা আছে। এ ছাড়া তার বিরুদ্ধে শতাধিক জিডি আছে।’

সংবাদ সম্মেলনে মেজর মোস্তফা জামান বলেন, ‘শুক্রবার ভোর ৪টা থেকে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল লিপটনের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৬টি পিস্তল, একটি লং ব্যারেলগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান