চাকরি হারানোর পর এবার মাদকসহ গ্রেফতার পুলিশের সাবেক সদস্য

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ২১:৩২ আপডেট : ০৫ জুন ২০২৫, ২১:৩২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে মাদকসহ গ্রেফতার করেছে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বুধবার (৪ জুন) রাতে উপজেলার চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।

ওই ব্যক্তির নাম মনিরুজ্জামান। তিনি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ফলিয়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, মনিরুজ্জামান দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গতকাল রাত তিনটার দিকে উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে এর ভেতরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় ওই গাড়িটি জব্দের পাশাপাশি মালিক মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য ছাড়াও তার কাছ থেকে নগদ ৬৩ হাজার ২৫০ টাকা পাওয়া গেছে। পরে তাকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা বলেন, ‘মনিরুজ্জামান আগে পুলিশে চাকরি করতেন। পাঁচ বছর আগে একই অপরাধে তার চাকরি চলে যায়।’

মাদক উদ্ধারের ঘটনায় মামুনুর রশিদ বাদী হয়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছেন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, মামলার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আক্তার গ্রেফতার
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাঈদ খোকনকে
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক