জুলাই আন্দোলনে শহীদ ৪ শিক্ষার্থীর নামে কোরবানি দিয়েছে শিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৫, ০৯:২৮আপডেট : ০৭ জুন ২০২৫, ০৯:২৮

জুলাই আন্দোলনে শহীদ কবি নজরুল সরকারি কলেজের ৪ জন শিক্ষার্থীর নামে কোরবানি দিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবির।

শনিবার (৭জুন) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে কলেজ প্রাঙ্গণেই এই কোরবানি দেওয়া হয়।

জানা যায়, ঈদুল আজহার দিন ঢাকায় অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মানে দুপুরের খাবারের আয়োজন করার উদ্যোগ নেয় কবি নজরুল কলেজ ছাত্রশিবির। সেই জন্যই আজকের এই কোরবানি।

এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরসহ নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসে কোনও কর্মসূচি পালন করতে দেয়নি। তাদের পেশিশক্তির ফলে আমরা শিক্ষার্থীদের জন্য ঈদের দিনে বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করতে পারিনি। পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়ে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছে। এই আয়োজন আমাদের ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে কবি নজরুল কলেজের ওমর ফারুক, তাওহিদুল ইসলাম, মোহাম্মদ জিহাদ এবং ইকরাম হোসেন কাওসার নামের চার শিক্ষার্থী গতবছর জুলাই আন্দোলনে শহীদ হন।

/এএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী