সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ইটভাটা মালিককে ছুরিকাঘাত-ছিনতাইয়ের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
১২ জুন ২০২৫, ২৩:১০ আপডেট : ১২ জুন ২০২৫, ২৩:১০

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করে এক ইটভাটা মালিককে ছুরিকাঘাত এবং নয় লাখ টাকা ও সাত ভরি সোনার গহনা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর গ্রামবাসী তিন জনকে আটক করে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে।

আহত ব্যক্তি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ও বিসমিল্লাহ ব্রিকস-এর মালিক গোলাম রব্বানী। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাঁচ যুবক অস্ত্রসহ তার বাড়িতে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি রাজি না হলে দুই যুবক তাকে ছুরি দিয়ে বাহু ও পিঠে আঘাত করে। এ সময় তিনি প্রাণে বাঁচতে দৌড়ে পালিয়ে যান।

একই সময় তার ভাই আব্দুর রবের মেয়ে ও জামাতা বাড়িতে এসেছিলেন। তারা দুটি সোনার রুলি, একটি সোনার চেইন, তিনটি আংটি এবং নয় লাখ টাকা একটি ড্রয়ারে রেখে বারান্দায় খাবার খাচ্ছিলেন। এই সুযোগে অস্ত্রধারীরা বারান্দায় উঠে রবের স্ত্রী সেলিনা খাতুনের মাথায় শটগান ঠেকায় এবং রবকে আঘাত করে। এরপর ঘরে ঢুকে টাকাসহ গহনা লুট করে নিয়ে যায়।

তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তিন যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে সেনাবাহিনীর কর্নেল রিয়াদ হাসানের নির্দেশে সাতক্ষীরা সেনা ক্যাম্পের সদস্যরা বিকেল সাড়ে ৩টার দিকে তাদের হেফাজতে নেয়।

আটক তিনজন হলেন- দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নাহিদ হাসান, শ্যামনগরের কৈখালী গ্রামের আব্দুর রহিম এবং আশাশুনি উপজেলার আব্দুর রহমান।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার আহ্বায়ক মুজাহিদ ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘গোলাম রব্বানী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিল। সমন্বয়করা বৃহস্পতিবার তাদের বাড়িতে গেলে তাদের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে তিন জনকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এটা একটি গভীর ষড়যন্ত্র।’

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, ‘সেনাবাহিনী আটকদের পুলিশের হাতে তুলে না দিলে বিস্তারিত জানানো যাবে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক