গাংনী সীমান্ত দিয়ে আরও ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ১৫:৪৯আপডেট : ২৬ জুন ২০২৫, ১৫:৪৯

মেহেরপুরের গাংনী সীমান্তে নারী ও শিশুসহ আট জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদেরকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বিএসএফ তাদের রংমহল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিলে বিজিবি আটক করে।

রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্তে মেইন পিলার ১৩৭ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী এসব বাংলাদেশিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার দিগলকান্তি বিএসএফ ক্যাম্প থেকে পুশব্যাক করা হয়। এ সময় রংমহল বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করেন।

তারা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ইসাহাকের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), নড়াইল জেলার বরগাত গ্রামের টুটুল মোল্লার স্ত্রী আবেজান (৩২), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কান্দারচর গ্রামের মোজাম্মেলের মেয়ে আকলিমা খাতুন (২১), খুলনার বাসিন্দা বাকপ্রতিবন্ধী নাসিমা খাতুন (২৪) ও তার দুই শিশু সন্তান, দৌলতপুর এলাকার আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম (৩২) ও ময়মনসিংহ জেলার গাফরগাঁও উপজেলার মুখী গ্রামের ধন মিয়ার ছেলে টিটু মিয়া (৪২)।

গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য যে, গত দেড় মাসে ভারতীয় বিএসএফের মাধ্যমে নারী ও শিশুসহ মোট ৭৯ জন বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে। যার অনেকেই বর্তমানে মেহেরপুর জেলা কারাগারে রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি