ছাত্রদল নেতার হাতুড়ি পেটায় জাসদ কর্মী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি 
৩০ জুন ২০২৫, ২২:১৮আপডেট : ৩০ জুন ২০২৫, ২২:১৮

কুষ্টিয়ার মিরপুরে ইউপি ছাত্রদল সভাপতির হাতুড়ি পেটায় জমির (৪৮) নামে এক জাসদ কর্মী নিহতের অভিযোগ উঠেছে। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জমির মিটন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শত্রুতার জেরে সোমবার দুপুর আড়াইটার দিকে মিটন গ্রামের মসজিদের কাছে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ, তার সহযোগী নাঈম ও মাজহারুল হাতুড়ি এবং হকিস্টিক দিয়ে জাসদ কর্মী জমিরকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, দুপুরে শত্রুতার জের ধরে স্থানীয় মসজিদের কাছে জাসদ কর্মী জমিরকে হাতুড়ি-হকিস্টিক দিয়ে পেটায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়েছে। আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি