মোংলা-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

মোংলা প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ১৬:৫৫আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৬:৫৫

মোংলা-ঢাকা এবং ঢাকা-মোংলা আন্তনগর দুটি ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে মোংলার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় পৌর ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, মোংলা দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর এবং পর্যটন শহর। এ ছাড়া এখানে, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু মোংলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি কোনও রেল যোগাযোগের ব্যবস্থা নাই। পদ্মা সেতুর কল্যাণে মোংলার সঙ্গে সহজ যোগাযোগব্যবস্থা হওয়ায় এ অঞ্চলে অর্থনৈতিকভাবে গুরুত্ব বেড়েছে।

মোংলার সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ খুবই জরুরি উল্লেখ করে তারা আরও বলেন, এই রেল সংযোগটি নির্মাণ করতে নতুন করে বড় অঙ্কের অর্থ ব্যয় হবে না। যেহেতু খুলনা থেকে বন্দর জেটি পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা আছে। এখন সামান্য অর্থ ব্যয় করে মোংলা-ঢাকা রুটে রেল চলাচল সম্ভব। এ ছাড়া ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হলে আমদানি-রফতানির ক্ষেত্রে মোংলা বন্দর অনন্য ভূমিকা রাখবে। কারণ, তখন সারা দেশের সঙ্গে মোংলার সমন্বয় হয়ে যাবে।

রেল যোগাযোগব্যবস্থা না থাকায় এখানকার মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে মোংলা-ঢাকা এবং ঢাকা-মোংলা আন্তনগর দুটি ট্রেন চালু করতে হবে বলেও জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন মোংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী মো. জুলফিকার আলী, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী আহসান হাবীব হাসান, নুর আলম শেখসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে