খুলনার মসজিদে জুমা পড়বেন এনসিপির নেতারা, জেলায় করবেন কয়েকটি পথসভা

খুলনা প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ০৮:৫০আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:৫০

বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা দেশে শুরু করেছে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১১ জুলাই) দলটির পদযাত্রা খুলনা সফর করবে। ইতিমধ্যেই এনসিপি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ পৃথক সংবাদ সম্মেলনে এ সফর সফল করার ঘোষণা দিয়েছেন।

সফরকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন- এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলমসহ কেন্দ্রীয় কমিটির একঝাঁক উদ্যমী তরুণ নেতৃত্ব। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, দেশের প্রান্তিক জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও ভাবনা তুলে ধরা।

অনুষ্ঠানসূচি অনুযায়ী দুপুর দেড়টায় খুলনার বাইতুন নূরে জুমার নামাজ আদায় করবেন নেতারা, বিকাল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, বিকাল সোয়া ৪টায় সার্কিট হাউজ থেকে পিটিআই, রয়েল ময়লাপোতা নিরালা সোনাডাঙ্গা হয়ে শিববাড়ীতে বিকাল ৫টায় পথসভা, সন্ধ্যা সাড়ে ৬টায় পিপলস মোড়ে পথসভা, রাত সোয়া ৭টায় চিত্রালি বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও রাত ৮টায় দৌলতপুরে পথসভা।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী