দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১৩:১০আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৫:৩৫

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় সাঈদুজ্জামান নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১১ জুলাই)  সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই সাঈদুজ্জামান (৪৯) কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাঈদুজ্জামান। তাৎক্ষণিক তাকে উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সাইদুজ্জামান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন।

শুক্রবার সকালে পুলিশ লাইন্সে জানাজার নামাজ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী