সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, পিটুনি দিয়ে সেনাবাহিনীর হাতে সোপর্দ

মেহেরপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ০৮:২৯ আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:২৯

মেহেরপুরের গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আব্দুর রউফ নামে এক ব্যক্তি। স্থানীয়দের হাতে আটক হয়ে গণপিটুনি খাওয়ার পর তাকে গাংনী সেনাবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে গাংনীর পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও আটক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েছিল। পরে সেই চাঁদা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসময় মেহেরপুর সদর থানায় চাঁদাবাজির একটি মামলা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত সাংবাদিক আব্দুর রউফ ওই গ্রামের মৃত ডা. আব্দুল মান্নানের ছেলে ডা. মাবুদের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে। এর আগে সে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করে। মঙ্গলবার রাত ৮টার দিকে পুনরায় আরও টাকা দাবি করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় জনতা আব্দুর রউফকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে গাংনীতে অবস্থানরত সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, ‘সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
আত্মসমর্পণ করে কারাগারে গেলেন ‘কিশোর গ্যাং' নেতা বগা
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন